শিশু রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষে লড়তে বিশেষ পিপি নিয়োগ – DesheBideshe

শিশু রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষে লড়তে বিশেষ পিপি নিয়োগ – DesheBideshe


শিশু রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষে লড়তে বিশেষ পিপি নিয়োগ – DesheBideshe

ঢাকা, ২৩ মে – রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের কার্যক্রম পরিচালনার জন্য ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার।

আজ শনিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে যে পল্লবী থানার মামলা নম্বর ৩৫ এর কার্যক্রম পরিচালনার স্বার্থে আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ এর সংশ্লিষ্ট ধারায় জনস্বার্থে এই নিয়োগ দেওয়া হয়েছে। ডেপুটি সলিসিটর মো. রফিকুল ইসলামের সই করা এই আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর পাশাপাশি চাঞ্চল্যকর এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ইতোমধ্যে তদন্তকারী কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে।

এর আগে গত ২০ মে ঢাকার আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন প্রধান অভিযুক্ত সোহেল রানা। মামলার অপর আসামি তার স্ত্রী স্বপ্না আক্তারও বর্তমানে কারাগারে রয়েছেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা জানায় যে গত ১৯ মে সকালে শিশু রামিসাকে জোরপূর্বক রুমে নিয়ে সে ধর্ষণ করে এবং পরবর্তীতে তাকে গলা কেটে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ গুম করতে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে ঘাতক।

স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা নিখোঁজ হওয়ার পর তার স্বজনরা প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকলে তার মরদেহ উদ্ধার করেন। এই ঘটনার পর সোহেল রানা পালিয়ে গেলেও পুলিশ তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এনএন/ ২৩ মে ২০২৬