শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থী রুবেলের বড় ব্যবধানে জয় | চ্যানেল আই অনলাইন

শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থী রুবেলের বড় ব্যবধানে জয় | চ্যানেল আই অনলাইন

শেরপুর-৩ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মোট ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার ৯ এপ্রিল রাত নয়টার দিকে জেলা নির্বাচন অফিসের কন্ট্রোলরুমে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাসুদুর রহমান (দাড়িপাল্লা) পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। ফলে রুবেল প্রায় ১ লাখ ১৯ হাজার ৬৬ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন।

এ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত কাচি প্রতীকের প্রার্থী মো. মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট।