শেষ ব্যাটসম্যানকে নিয়ে রেকর্ড জুটি ধাওয়ানের, তবু বড় হার পাঞ্জাবের

শেষ ব্যাটসম্যানকে নিয়ে রেকর্ড জুটি ধাওয়ানের, তবু বড় হার পাঞ্জাবের

সেখান থেকে ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেনকে নিয়ে ৪১ রানের জুটি গড়েন ইনিংস ওপেন করা ধাওয়ান। কারেন ২২ রান করে মারকান্ডের প্রথম শিকার হওয়ার পর আবার ধস পাঞ্জাবের ইনিংসে। ৬৩ থেকে ৮৮, এই ২৫ রানে ৫ উইকেট হারায় দলটি। এরপর রাঠিকে নিয়ে ধাওয়ানের সেই রেকর্ড জুটি।

৬৬ বলের ইনিংসে ১২টি চার ও ৫টি ছক্কা মারা ধাওয়ান পাঞ্জাবের ইনিংসের ৬৬.২৫ শতাংশ রান একাই করেছেন। আইপিএল ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ।