LATEST
গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন ফরিদগঞ্জের শফিকুল ইসলাম শিক্ষক হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ এক দিনে আরও ৮ প্রাণহানি: হামের উপসর্গ নিয়ে বছরে প্রাণ গেল ১ হাজার ৩৭১ জনের রাজধানীর পল্লবীতে বাসে আগুন মোস্তাফিজুর রহমান টুলুর নেতৃত্বে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আনন্দ মিছিল, অংশ নিলেন বাবুগঞ্জের শতাধিক নেতাকর্মী। Princess Diana charity goes into administration ‘প্রিয় ছাত্র যখন সেলিব্রেটি, তখন গর্ব তো করতেই পারি’
Top News

শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টায় পুলিশের সাউন্ড গ্রেনেড

শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টায় পুলিশের সাউন্ড গ্রেনেড
শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ

গাজীপুর,২৪ নভেম্বর-গাজীপুরের শ্রীপুরে শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার কথা বিবেচনা করে সকাল থেকে কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ অবস্থায় শ্রমিকরা বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

ছুটি ঘোষণা করা কারখানাগুলো হলো মহাসড়কের মেম্বার বাড়ি এলাকার সিল্কেন সুইং, ভবানীপুর এলাকার আর অ্যান্ড জি (বিডি) গার্মেন্টস কোম্পানি লিমিটেড, বাঘের বাজার এলাকার মন্ডল ইন্টিমেন্টস ও গোল্ডেন রিফিট গার্মেন্টস এবং নতুন বাজার এলাকার মেঘনা হাই ফ্যাশন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর থেকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা পর্যন্ত শ্রমিকরা বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে মহাসড়কে নামার চেষ্টা করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিছুটা বেগ পেতে হয়।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাঘের বাজার, মেম্বারবাড়ী ও ভবানীপুর এলাকার কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করেন। বিক্ষোভকারী শ্রমিকরা বাঘের বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে যানবাহন চলাচল বন্ধ থাকে। নতুন বাজার এলাকা থেকে শ্রমিকরা মিছিল নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার দিকে যেতে চাইলে পুলিশ আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। তবে শ্রমিকরা মহাসড়কের উভয় পাশে ছোট ছোট দলে দাঁড়িয়ে অবরোধের চেষ্টা করেন। শিরিরচালা এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে শ্রমিকরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

এস এম/ ২৪ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টায় পুলিশের সাউন্ড গ্রেনেড first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news