সংরক্ষিত নারী আসন: বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ – DesheBideshe

সংরক্ষিত নারী আসন: বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ – DesheBideshe


সংরক্ষিত নারী আসন: বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ – DesheBideshe

ঢাকা, ১০ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে। আজ শুক্রবার বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। এটি চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান আজ থেকে মনোনয়ন ফরম সংগ্রহের পাশাপাশি জমাও দেওয়া যাবে।

জমা দেওয়ার শেষ দিনও ১২ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এর আগে আগামী ১২ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তফশিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল।

আপিল দায়ের করা যাবে ২৬ এপ্রিল পর্যন্ত এবং তা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি ও তাদের জোট পাবে ৩৬টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট পাবে ১৩টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন বরাদ্দ রাখা হয়েছে। মোট ৫০টি আসনের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এস এম/ ১০ এপ্রিল ২০২৬