সংসদে সরকারদলীয় সংসদ সদস্যদের প্রথম সংসদীয় সভা | চ্যানেল আই অনলাইন

সংসদে সরকারদলীয় সংসদ সদস্যদের প্রথম সংসদীয় সভা | চ্যানেল আই অনলাইন

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে সরকারদলীয় প্রথম সংসদীয় সভা অনুষ্ঠিত হচ্ছে। স্পিকার-ডেপুটি স্পিকার কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে এই বৈঠক থেকে।

বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে এই সভা শুরু হয়। সংসদ সচিবালয় ও বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিষয়ে জানানো হয়েছিল। এতে বলা হয়েছিল, সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

জানা গেছে, এই সভা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে এই বৈঠক থেকে।

এ ছাড়াও সংসদীয় কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়া সংসদের অন্যান্য কর্মসূচি নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করবেন সরকারদলীয় সংসদ সদস্যরা।