শুভ সকাল। আজ ১ অক্টোবর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
ট্রাংক কেটে প্রশ্নপত্র চুরি, কর্মকর্তার চেম্বারে বসে ফটোকপি, অন্তর্বাসে করে পাচার
এই চক্রের আরেক সদস্যের পাঠানো খুদে বার্তায় বলছেন, ‘ইব্রাহিম ভাই, ৫ তারিখের কাজ ১০০% কনফার্ম। একবিন্দু এদিক-সেদিক হবে না। আল্লাহর ওপর ভরসা রেখে আপনাকে কথা দিলাম, সব কটি কাজ আপনাকে ১০০/১০০ তুলে দেব। আগামী ২১ তারিখের মধ্যে সব টাকা ক্লিয়ার করতে হবে। প্রতিটি আবেদন রেডি করে জমা দেওয়ার এক দিন পূর্বে পিডিএফ করে পাঠাবেন। আমরা চেক করে ক্লিয়ারেন্স দিলে জমা দেবেন।’
দুর্গাপূজায় ছুটি বাড়ছে, বেসরকারি খাতেও কি মিলবে এ সুবিধা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন আসন্ন মন্ত্রিসভায় এর অনুমোদন নিয়ে ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে। ফলে এবার দুর্গাপূজায় সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা।
রাড্ডার ঘটনায় সংরক্ষিত নারী এমপির বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে পারে বিএনপি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদের (মিষ্টি) বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে পারে বিএনপি। এমনকি তাঁকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে বলার বিষয়টিও দলের উচ্চপর্যায়ে আলোচনায় রয়েছে।
মায়ের কফিনের পেছনে পাশাপাশি হেঁটেছিলেন, আজ কেন এত দূরে উইলিয়াম-হ্যারি

একই মায়ের দুই সন্তান। শৈশবে একসঙ্গে খেলেছেন। দেখেছেন মা-বাবার বিচ্ছেদ। তারপর হঠাৎ একদিন হারিয়েছেন মাকে। ১৯৯৭ সালের সেই দিনে উইলিয়ামের বয়স ১৫, হ্যারির ১২। পৃথিবীর সামনে তখন তাঁরা রাজপরিবারের দুই কিশোর; কিন্তু ভেতরে তাঁরা মাকে হারানো দুই ভাই। মায়ের কফিনের পেছনে পাশাপাশি হেঁটেছিলেন উইলিয়াম ও হ্যারি। তিন দশক পর সেই দুই ভাইয়ের মধ্যেই তৈরি হয়েছে গভীর দূরত্ব।
রোনালদোর বিস্ফোরক ঘোষণা, পর্তুগালের ক্যাম্প ছেড়ে বললেন ‘সময়মতো কারণ জানাব’
আজ ৪১ বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর আমি জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’




