দোকানের কর্মীরা একের পর এক বিভিন্ন ধরনের স্টেটসন টুপি এনে তাঁকে পরিয়ে দেখতে দেন। কালো, ধূসরসহ নানা রঙের টুপি পরে আয়নার সামনে নিজেকে দেখছিলেন নরওয়েজিয়ান এই তারকা। পাশে থাকা সতীর্থরাও সুযোগ ছাড়েননি। হাসতে হাসতেই একজন বলে ওঠেন, “তোমাকে এখন স্ট্রাইকারের চেয়ে কাউবয়ই বেশি লাগছে!”
কাউবয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা কিছু মজার বিশ্বাসও জানতে পারেন হালান্ড। দোকানের একজন কর্মী তাঁকে জানান, টুপি কখনো উল্টো করে রাখা উচিত নয়। এতে যেমন টুপির আকৃতি নষ্ট হয়, তেমনি স্থানীয়দের বিশ্বাস, উল্টো করে রাখলে সৌভাগ্যও টুপির সঙ্গে সরে যায়। কথাটি শুনে হালান্ড সঙ্গে সঙ্গে টুপিটি সোজা করে রেখে হেসে বলেন, “তাহলে ভাগ্যটা সঙ্গে রাখাই ভালো।”




