প্রথম আলো :
প্রথম সিনেমার নায়িকা। অনুভূতি কী?
স্নিগ্ধা চৌধুরী: এটাই মনে করিয়ে দিচ্ছে, জায়গাটা চ্যালেঞ্জিং। বছরে খুব বেশি সিনেমা তো এখানে হয় না। অভিনয়শিল্পী অনেক। নিয়মিত সিনেমা করে যাওয়াটা কঠিন। আবার দেশের অন্যতম সেরা একজন নির্মাতার কাজে অভিনয় করেছি, যেকোনো সিনেমায় নাম যুক্ত করা যাবে না। সবমিলিয়ে আপাতত দর্শক কীভাবে প্রথম সিনেমায় আমাকে গ্রহণ করবেন, সেটাই ভাবছি। আমার জায়গা থেকে সব সময় আশাবাদী।
প্রথম আলো :
মডেলিং থেকে সিনেমায় আসার যাত্রাটা কেমন ছিল?
স্নিগ্ধা চৌধুরী: পাঁচ বছর হলো মডেলিংয়ে আছি। এখানে পা দেওয়ার পর থেকে শুনছি, মডেলরা অভিনয় করতে পারেন না। এ ট্যাবুটা ভাঙতে চেয়েছি। দীপিকা, ক্যাটরিনাসহ হলিউড–বলিউডের অনেকেই মডেলিং থেকে অভিনয়ে এসেছেন। আমি কেন পারব না? চেষ্টা তো করতে হবে। দুঃখের বিষয়, অনেক মডেল আগেই ধরে নেন অভিনয় তাঁদের দিয়ে হবে না। কোথাও যাওয়ার আগেই যদি সমস্যার কথা ভাবি, তাহলে যে কেউই সফল হবেন না। আমি চেষ্টা করেছি।




