সময় টিভিতে সংবাদ প্রচারের পর টনক নড়েছে মৎস্য বিভাগের | বাংলাদেশ

সময় টিভিতে সংবাদ প্রচারের পর টনক নড়েছে মৎস্য বিভাগের | বাংলাদেশ

<![CDATA[

সময় টেলিভিশনে সংবাদ প্রকাশের পর অবৈধ জাল জব্দে সাঁড়াশি অভিযান শুরু করেছে মৎস্য বিভাগ।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (০৮ মে) ভোরে বরগুনার বিষখালী নদীতে অভিযান চালিয়ে ১৩ লাখ টাকা সমমূল্যের ৩৩ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বিষখালী নদী থেকে নিষিদ্ধ ২৬টি বেহুন্দি, ২টি চায়না দুয়ারি এবং ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জালগুলো পুড়িয়ে নষ্ট করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: বরিশালে ১২ লাখ মিটার কারেন্ট জালসহ আটক ২

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘নদীর জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের অভিযান চলছে। পায়রা, বলেশ্বর এবং বিষখালী নদীসহ বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা যতদিনে অবৈধ জালমুক্ত না হবে, ততদিন এ অভিযান চলবে।’

নিষিদ্ধ জালে ইলিশসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ নিধনের বিষয় নিয়ে গত ০৫ মে সময় টেলিভিশনে একটি সংবাদ প্রচারিত হয়। এ সংবাদের পর অবৈধ জাল জব্দে সাঁড়াশি অভিযানে নামে মৎস্য বিভাগ।

]]>