সভায় বক্তারা বলেন, নিরীহ লাখো বাঙালির ওপর যে গণহত্যা চালানো হয়েছিল, তার আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। মহান মুক্তিযোদ্ধা আমাদের শিক্ষা দিয়েছে সম্প্রীতির। সম্প্রীতির মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।
পরে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করেন উদীচী শিল্পীগোষ্ঠী, সংবৃত আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র, মুক্তধারা আবৃতি চর্চা কেন্দ্র, পঞ্চভাস্করসহ বিভিন্ন সংগঠন।



