<![CDATA[
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকারকে যত সময় দেয়া হবে দেশের ততই ক্ষতি করবে ক্ষমতাসীনরা৷
বুধবার (৫ এপ্রিল) মালিবাগে রাজনৈতিক নেতাদের সম্মানে ১২ দলীয় জোটের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গণআন্দোলন গড়ে তুলে সরকার হঠানোর সংগ্রাম করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবো।
সরকারের দ্বায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণেই বঙ্গবাজারের মতো বিভিন্ন স্থানে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটছে বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন: বঙ্গবাজারের আগুনের ঘটনা রহস্যজনক: ফখরুল
একই অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নিয়ে আগামী আন্দোলনে সরকার টিকে থাকতে পারবে না।
]]>



