বলিউডের ব্লকবাস্টার ছবি ‘সাইয়ারা’র সাফল্যের পর জীবনের এক কঠিন অধ্যায়ের কথা প্রকাশ্যে এনেছেন বলিউডের তরুণ অভিনেতা আহান পান্ডে।
সম্প্রতি এস্কয়ার ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ছবিটি মুক্তির পর তাকে সবচেয়ে বেদনাদায়ক অস্ত্রোপচারগুলির একটি করাতে হয়েছিল, যা ছিল দীর্ঘ ও কষ্টকর।
আহান আরও জানান, “গত বছর ‘সাইয়ারা’ মুক্তির ঠিক পর কাঁধে অস্ত্রোপচার হয়েছিল। এটি পৃথিবীর অন্যতম যন্ত্রণাদায়ক অস্ত্রোপচার। সারতে অনেক সময় লাগে।” কয়েক বছর আগে কাঁধে চোট পাওয়ায় তিনি যথাযথ শরীরচর্চা করতে পারতেন না। নতুন সিনেমার জন্য শরীরে পরিবর্তন আনার দরকার হলে অস্ত্রোপচার করানো ছাড়া উপায় ছিল না।
তিনি আরও বলেন, “চিকিৎসক আমাকে শরীরচর্চায় অতিরিক্ত চাপ দিতে নিষেধ করেছিলেন। তবে যারা শরীরচর্চার মাধ্যমে বদল এনেছেন, তাদের দেখে আমি অনুপ্রাণিত হতাম। আমার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন ছিল, তবু হাল ছাড়িনি।”
অস্ত্রোপচার সত্ত্বেও আহান একাধিকবার ক্যামেরার সামনে এসেছেন। তিনি অবাক হয়েছিলেন, কেউ তার অস্ত্রোপচারের বিষয়টি ধরতে পারেনি।
‘সাইয়ারা’ সিনেমায় অহান অনীত পাড্ডার সঙ্গে জুটি বাঁধেন। অনস্ক্রিন তাদের জুটি দর্শকদের মুগ্ধ করেছে। শোনা যায়, বাস্তবেও তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।- মিড ডে





