আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ৪ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টে মুখোমুখি হবে দুই দল।
সাকিব আল হাসান ও লিটন দাসকে রেখেই এই টেস্টের দল ঘোষণা করা হয়েছে। আইপিএল শুরু হওয়ায় ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার খেলবেন সাকিব ও লিটন। টেস্টের দলে থাকায় আইপিএলের শুরু থেকেই বাংলাদেশের এ দুই তারকাকে পাচ্ছে না কলকাতা।
ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা সর্বশেষ টেস্ট দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী, জাকির হাসান, রেজাউর রহমান, নাসুম আহমেদ ও নুরুল হাসান। আয়ারল্যান্ড টেস্ট দিয়ে দলে ফিরছেন তামিম ইকবাল, সাদমান ইসলাম, শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন।



