সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার | বাংলাদেশ

সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার | বাংলাদেশ

<![CDATA[

সাতক্ষীরায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাসেলকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার  (১২ আগস্ট) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৬ এর সদস্যরা।

গ্রেফতার রাসেল (৩০) সদর উপজেলার মাধবকাটি গ্রামের আকরাম হোসেনের ছেলে।

আরও পড়ুন: ফরিদপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন

সাতক্ষীরা র‌্যাব-৬ এর এ এস পি ম. নাজমুল হক জানান, ২০১৩ সালে তাকে ডুমুরিয়া থানা পুলিশ বিপুল পরিমাণ মাদকসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন।

আরও পড়ুন: যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে ৩৬ বছর আত্মগোপনে!

এদিকে মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে আসামি রাসেল আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সদস্যরা তাকে গ্রেফতার করে। 

]]>