
ছবি: সংগৃহীত
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সাবেক বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম এবং স্কোয়াড্রন লীডার মফিজুল হকের ৫০তম শাহাদাত বার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের কর্মকর্তারা, বিমানসেনা এবং অন্যান্য সদস্যরা দোয়া মাহফিলে অংশ নেন।
এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার মহান মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা এবং স্বাধীনতার পর বাংলাদেশ বিমান বাহিনী গঠনে অসামান্য অবদানের জন্য তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বিমান বাহিনী।
১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার শাহাদাত বরণ করেন। একই দুর্ঘটনায় স্কোয়াড্রন লীডার মফিজুল হকও শাহাদাত বরণ করেন।
শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে মরহুমদের কবরে ফাতেহা পাঠেরও আয়োজন করা হয়।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

