LATEST
বৃষ্টি আর কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস ছয় মাসের জন্য কার হাতে যাচ্ছে সিসিটি একেকটা সিন্দুক যেনো টাকার খনি হয়ে ওঠেছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় মধ্যপ্রাচ্যে সংঘাত-উত্তেজনার মধ্যেও এক মাসে বিশ্ববাজারে তেলের দাম কমেছে ১৪ শতাংশ কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর চলে গেল দেড় বছরের শিশু Auckland FC v Melbourne Victory: Dramatic equaliser from All Whites midfielder earns 1-1 draw Three Salvadoran soldiers killed in Haiti explosives mishap
Districts News Updates

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার গেটে আ গু ন দেওয়ার চেষ্টা

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার গেটে আ গু ন দেওয়ার চেষ্টা

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে দুর্বৃত্তদের এই চেষ্টায় কোনো অগ্নিকাণ্ড বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতের কোনো একসময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা কাপড়জাতীয় বস্তু ব্যবহার করে বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তাদের চেষ্টা ব্যর্থ হয়। এতে বাসার গেট কিংবা আশপাশের কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সময় বাসাটিতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্যান্য সদস্যরা অবস্থান করছিলেন।

উল্লেখ্য, বাসাটিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। তিনি সিলেট সফরে এলে নিজেও এই বাসায় অবস্থান করেন। ফলে গুরুত্বপূর্ণ একজন রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তির পারিবারিক বাসভবনে এ ধরনের ঘটনা নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এনেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. আফজাল হোসেন জানান, শুক্রবার ভোররাতের কোনো একসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ পর্যালোচনার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

কারা, কী উদ্দেশ্যে এবং কোন পরিকল্পনায় এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

More in Districts News Updates

View all

Latest news