LATEST
Kilmar Abrego Garcia arrives in Spain to start a new life Dr. John Pispidikis Grant for Healthcare Professionals Opens Nationwide Application Period for Undergraduate Healthcare Students All Blacks v England: NZR chair David Kirk defends All Blacks progress despite record-equalling defeat threat বাংলাদেশের ওপর নতুন মার্কিন শুল্ক হতে পারে ১৮% পর্যন্ত কৃষি প্রণোদনায় বিনামূল্যে বীজ-সার পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা From Chinese factory town to the Nvidia scandal: The rise of Alice Huang NZ’s Georgia Waddington places fifth at Miss Universe, ends 30-year wait for a Kiwi top-five finish যে ৫ কারণে নতুন করে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ
Districts News Updates

সিলেটে রাতভর অভিযান, সাবেক এমপি বদির ছেলে ও ২ ভাই আটক

সিলেটে রাতভর অভিযান, সাবেক এমপি বদির ছেলে ও ২ ভাই আটক

সিলেট: নগরীতে রাতভর অভিযান চালিয়ে একটি আবাসিক হোটেল থেকে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যরাত থেকে বুধবার (২৫ নভেম্বর) ভোর পর্যন্ত টানা পাঁচ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে নগরের ‘গ্র্যান্ড প্যালেস হোটেল’ থেকে তাদের আটক করা হয়। আটকের পর বুধবার দুপুরে কঠোর পুলিশি প্রহরায় তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ

আটক ব্যক্তিরা হলেন— সাবেক এমপি আবদুর রহমান বদির ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহ-সভাপতি শাওন আরমান, বদির দুই ভাই আমিনুর রহমান আমিন ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

নারীদের এনআইডি ব্যবহার করে ‘নিরাপদ আশ্রয়’ তৈরির কৌশল

অনুসন্ধান ও হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্যে বেরিয়ে এসেছে তাদের ছদ্মবেশ ধারণের অভিনব কৌশল। মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৬ জনের একটি দল নিয়ে গ্র্যান্ড প্যালেস হোটেলে ওঠেন বদির পরিবারের সদস্যরা। পুলিশ ও গোয়েন্দাদের নজর এড়াতে হোটেলের রেজিস্ট্রার খাতায় আটক হওয়া চার পুরুষ সদস্যের কারো নাম বা পরিচয় উল্লেখ করা হয়নি।

বরং পরিকল্পিতভাবে দলের সাথে থাকা নারী সদস্যদের নাম ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে হোটেলের একাধিক কক্ষ বুকিং দেওয়া হয়, যাতে সাধারণভাবে দেখলে এটি একটি নিছক পারিবারিক ভ্রমণ বা অবকাশযাপন বলে মনে হয়।

হোটেল সূত্রে জানা গেছে, পরিচয় গোপন রাখার এই কৌশলের কারণেই শুরুতে হোটেল কর্তৃপক্ষও বিষয়টি বুঝতে পারেনি।

সীমান্ত পেরিয়ে বিদেশে পালানোর ছক!

কক্সবাজারের সুদূর টেকনাফ থেকে কয়েক শ কিলোমিটার পাড়ি দিয়ে সপরিবারে সিলেটে আসার নেপথ্য কারণ নিয়ে তৈরি হয়েছে গভীর রহস্য। সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য গোয়েন্দা ও স্থানীয় সূত্রের দাবি, দেশে চলমান সাঁড়াশি অভিযান ও মামলার চাপ থেকে বাঁচতে বদির ছেলে ও ভাইয়েরা সিলেট সীমান্তের চোরাই পথ ব্যবহার করে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সীমান্ত পাড়ি দেওয়ার আগে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপদ ‘ট্রানজিট’ হিসেবেই তারা সিলেটের এই অভিজাত হোটেলটিকে বেছে নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকির জানান, তাদের বিদেশে পালানোর পরিকল্পনার বিষয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই; প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা পরিবার নিয়ে সিলেটে ঘুরতে এসেছিলেন। তবে পর্যটন মৌসুমে নিজের পরিচয় গোপন করে নারীদের নামে হোটেল বুকিং দেওয়ার বিষয়টি তাদের দেশত্যাগের পরিকল্পনার গুঞ্জনকেই আরও জোরালো করে তুলেছে।

প্রযুক্তির জালে অবস্থান শনাক্ত ও পাঁচ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজার ছাড়াও রাজধানী ঢাকায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বারবার অবস্থান পরিবর্তন করে আসছিলেন। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের সর্বশেষ অবস্থান সিলেটের জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেলে নিশ্চিত হয় পুলিশ।

এরপরই মঙ্গলবার রাত ১২টার পর পুরো হোটেল এলাকা ঘিরে ফেলেন কোতোয়ালি মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। হোটেলের সাধারণ অতিথিদের কোনো ধরনের আতঙ্ক বা বিঘ্ন না ঘটিয়ে রাত পৌনে ১টার দিকে শুরু হয় মূল অভিযান। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী পরিচালিত এই নিখুঁত অভিযানের পর বুধবার ভোর ৫টার দিকে কক্ষ থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

মুঠোফোন ফরেনসিকে, কক্সবাজারে হস্তান্তর

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে বেশ কয়েকটি মুঠোফোন জব্দ করেছে পুলিশ। সীমান্ত পাড়ি দিয়ে বিদেশে যাওয়ার জন্য কারো সাথে যোগাযোগ করা হয়েছিল কি না, সিলেটে তাদের স্থানীয় কোনো আশ্রয়দাতা ছিল কি না এবং সাম্প্রতিক সময়ে তারা কাদের সাথে কী ধরনের যোগাযোগ রেখেছেন—তা উদ্‌ঘাটনের জন্য জব্দকৃত মুঠোফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, আটকের পর বুধবার দুপুরেই কক্সবাজার জেলা পুলিশের একটি বিশেষ দলের কাছে চারজনকে হস্তান্তর করে সিলেট মহানগর পুলিশ। কোতোয়ালি থানার ওসি খান মুহাম্মদ মাঈনুল জাকির নিশ্চিত করেছেন, আটক চারজনকে নিয়ে পুলিশ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে তিনি নিজেও তাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত গিয়েছেন।

অতীতের বিতর্ক ও মাদক কারবারের পুরোনো ছায়া

কক্সবাজারের সীমান্তবর্তী জনপদ উখিয়া-টেকনাফে আবদুর রহমান বদি ও তার পরিবারের সদস্যদের নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অনুসন্ধানেও বদির আটক দুই ভাই আমিনুর রহমান আমিন ও আব্দুস শুক্কুরের বিরুদ্ধে ইয়াবা ও মাদক কারবারে সরাসরি সংশ্লিষ্টতার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল। দীর্ঘদিন ধরে আইনের নাগালের বাইরে থাকা এই প্রভাবশালী চক্রের সদস্যরা অবশেষে সিলেটে এসে পরিচয় লুকিয়েও শেষ রক্ষা পেলেন না। এখন তাদের জিজ্ঞাসাবাদ ও ফরেনসিক প্রতিবেদনের মাধ্যমে সিলেটে আগমনের প্রকৃত উদ্দেশ্য ও বিদেশে পালানোর নেপথ্য কারিগরদের তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, এর আগে ‘ইয়াবা সম্রাট’ খ্যাত বদির ব্যক্তিগত ক্যাশিয়ার সালাহউদ্দীনকে ২০২৪ সালের (২ সেপ্টেম্বর) সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে র‌্যাবের একটি দল। হজযাত্রীবেশে তিনি বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে দেশত্যাগের চেষ্টা করেছিলেন।

The post সিলেটে রাতভর অভিযান, সাবেক এমপি বদির ছেলে ও ২ ভাই আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news