আমার মনে হয়, সুখী দেশের তালিকায় যারা ওপরের দিকে আছে, তাদের ওই প্রথম ধাপে অবস্থান বেশি স্পষ্ট আমাদের চেয়ে। তারা একটা ভাবনা এলে, একটা অবস্থান নিতে হলে ঘাড় ঘুরিয়ে বারবার দেখে, বারবার চিন্তা করে—আসলেই কি এটাই আমি চাই? এভাবে ভাবার পরও যখন অপ্রত্যাশিত পরিস্থিতি আসে, তারা আবার ভাবনাটি যাচাই করতে বসে—এটাই কি আমার জন্য সেরা অবস্থান, সেরা সিদ্ধান্ত, সেরা দৃষ্টিভঙ্গি?
শুধু এখনকার জন্য নয়, ভবিষ্যতের জন্যও? আসলে কী দরকার আর কী দরকার নেই, এটা তারা নিজেকে জিজ্ঞেস করে বেশি। অন্যকে দেখে ভাবে বা সিদ্ধান্ত নেয় কম।
মঈনুল ইসলাম
শিক্ষার্থী, সম্মান (তৃতীয় বর্ষ)
ব্যবস্থাপনা বিভাগ
সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা
ই-মেইল: [email protected]



