সুন্দরবনে দস্যুদের চাঁদাবাজিতে জিম্মি বনজীবীরা

সুন্দরবনে দস্যুদের চাঁদাবাজিতে জিম্মি বনজীবীরা

এ ছাড়া বনদস্যুদের সহযোগী হিসেবে অভিযুক্ত শাহিনুর সানা (৩৫) নামের এক জনকে আটক করে গত মঙ্গলবার পুলিশের হাতে তুলে দেন বনজীবীরা। আটক এই ব্যক্তি সম্পর্কে বনজীবী মিরাজুল বলেন, কিছুদিন আগে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাঁকে অপহরণ করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে টাকা দিয়ে ছাড়া পাওয়ার সময় শাহিনুরকে দস্যুদের সঙ্গে দেখেছিলেন তিনি।

বনদস্যুদের তৎপরতা বেড়ে যাওয়ার কারণে সুন্দরবনে যাওয়া বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন বনজীবীরা। বনদস্যুদের পাশাপাশি স্থানীয় সহযোগী, অর্থায়নকারী, অস্ত্র ও রসদ সরবরাহকারীদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা। গত সোমবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১০ দফা দাবি পাঠিয়েছেন বনজীবীরা।

সুন্দরবন–সংলগ্ন মুন্সিগঞ্জ এলাকার বনজীবী প্রশান্ত মণ্ডল বলেন, তাঁর দুই ছেলে কয়েক দিন ধরে বনে না গিয়ে বনদস্যু নির্মূলের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছে। কিন্তু আন্দোলন শেষে তাঁরা আবার বনে গেলে দস্যুরা তাঁদের ওপর প্রতিশোধ নেবে—এ ভয়ই এখন তাঁকে তাড়া করছে।

সুন্দরবনে দস্যুদের তৎপরতার বিষয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক কাওসার আজিজ বলেন, বনদস্যুদের বিরুদ্ধে সমন্বিত যৌথ অভিযান চালাতে হবে।