সু্ইডেনকে উড়িয়ে দেওয়া নেদারল্যান্ডস ছাড়িয়ে গেল ব্রাজিলকেও

সু্ইডেনকে উড়িয়ে দেওয়া নেদারল্যান্ডস ছাড়িয়ে গেল ব্রাজিলকেও

বিরতির পর ৪৭ এবং ৫৪ মিনিটে দুটি গোল করেন ডাচ উইঙ্গার গাকপো। প্রথমটি ডামফ্রিজের ক্রস থেকে, পরেরটি ক্রিসেনসিও সমারভিলের পাস থেকে নিচু শটে। লিভারপুল তারকার শেষ গোলটি এবারের বিশ্বকাপে শততম গোল। ৩৩তম ম্যাচে এসে শততম গোল দেখা গেল। ১৯৫৮ বিশ্বকাপের (৩২ বা ৩৩ ম্যাচে, একই সময়ে দুটো ম্যাচ হয়) পর যেটা এই আসরে দ্রুততম এক শ গোলের নজির।

৮৯ মিনিটে সমারভিলও গোল করে ডাচদের গোল উৎসবকে পূর্ণতা দেন। অন্যদিকে গোল না পাওয়ার দুঃখে মরেছে সুইডেন। বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে এক ম্যাচে ন্যূনতম ৮টি শট পোস্টে রেখেই ন্যূনতম ৪ গোল ব্যবধানে হারল তারা। শুধু তাই নয়, বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে প্রথম ম্যাচ ন্যূনতম ৪ গোলে জিতে দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে হারের অনাকাঙ্খিত রেকর্ডও গড়ল সুইডেন।