মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনের নজির এটি। জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে উল্লেখ করে জাতীয় সংকট ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। শৃঙ্খলা বজায় রেখে সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।




