সৌদির আরবের আসির প্রদেশে ওমরাহ যাত্রী বহনকারী বাস উল্টে আগুন ধরে গেলে কমপক্ষে ২০ জন নিহত হন। আহত হয়েছেন ২৯ জন। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে। গালফ নিউজ ও খালিজ টাইমস এ কথা জানিয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ব্রেক কাজ না করায় একটি সেতুর ওপর উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়। আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন।



