LATEST
Jim Pender gets Counties Cup revenge as Gigi wins photo finish at Pukekohe দেশের স্বার্থে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই- এমপি মানিক বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে শিক্ষকদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী অপরাধীদের ছাড় নয়, আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা: আইনমন্ত্রী ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান চট্টগ্রামে যুবদলের মিছিলে যুবলীগের হামলা: ২৮ মোটরসাইকেল ভাঙচুর-অগ্নিসংযোগ
Districts News Updates

স্কুলে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসছে

স্কুলে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসছে

মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী সপ্তাহে এ বিষয়ে ফের আলোচনা হতে পারে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, তাপমাত্রা কমে গেলে বা শৈত্যপ্রবাহ শুরু হলে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়। শীতের সময় এক শিফটের বিদ্যালয়ে সকাল ১০টায় ক্লাস শুরুর রেওয়াজ রয়েছে। তবে ডাবল বা দুই শিফটের প্রতিষ্ঠানের ক্লাস সূচিতে কোনো পরিবর্তন আনা হয় না।

সূত্রের তথ্য বলছে, এবার সামগ্রিকভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আনা যায় কিনা সে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। বিশেষ করে আসন্ন রমজানে স্কুলের পাঠদান কীভাবে চলবে তা নিয়েও পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও সূত্রের দাবি।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

এবার শীত কতদিন পর্যন্ত স্থায়ী হবে তা এখনও জানায়নি আবহাওয়া অধিদপ্তর। শীতকালে কোমলমতি শিক্ষার্থীরা নানা অসুখে আক্রান্ত হয়ে থাকেন। এ জন্য এবার স্কুলে পাঠদানের বিষয়টি আগে থেকেই ঠিক করতে চায় সরকার। এ জন্য বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: স্কুলে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসছে।

More in Districts News Updates

View all

Latest news