স্থানীয় সরকার নির্বাচনে ‘আওয়ামী লীগের অংশগ্রহণ’ প্রশ্নে যা জানা গেল | চ্যানেল আই অনলাইন

স্থানীয় সরকার নির্বাচনে ‘আওয়ামী লীগের অংশগ্রহণ’ প্রশ্নে যা জানা গেল | চ্যানেল আই অনলাইন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে যেসব মানদণ্ড রয়েছে সেগুলো পূরণ করতে পারলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচনসহ নানা ইস্যুতে কথা বলেন তিনি।

আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দেশে আছেন, তাদের কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চাইলে সরকার সেই স্পেস বা সুযোগ দেবে কি না?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ বলেন, কোনো রকম কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, পারবেন। কারণ, এ নির্বাচন নির্দলীয়।

তথ্য উপদেষ্টা বলেন, তবে সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকায়, প্রচার প্রচারণার সময় আওয়ামী লীগের কথা বা তাদের যা বলা সেগুলো সামনে এনে প্রচারণা চালান, তাহলে সেটা সমস্যা।

তিনি বলেন, ব্যক্তি হিসেবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা যা আছে সেটি ফুলফিল করতে পারে, তিনি যদি মনে করেন যে তিনি নির্বাচন করবেন তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাঁধা দেওয়ার কোনো কারণ নেই।