
ছবি: সংগৃহীত
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা শিবু রায় মারা গেছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শিবু রায় ঢাকা বেতার ও বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী ও সুরকার হিসেবে কাজ করেছেন। মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তার অবদান ছিল। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পীর মৃত্যুতে সহকর্মী, সংস্কৃতিকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা প্রয়াত এই শিল্পীর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা শিবু রায়কে আজ বিকাল ৩টায় গার্ড অব অনার দেওয়া হবে। রাজধানীর ৪ নম্বর নবীনচন্দ্র গোস্বামী রোডের গোসাইবাড়ি মন্দিরে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
