হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা – DesheBideshe

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা – DesheBideshe


হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা – DesheBideshe

তেহরান, ১৭ এপ্রিল – হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজকে এখন থেকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসির অনুমতি নিতে হবে। তেহরান থেকে এই গুরুত্বপূর্ণ নৌপথকে সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করার পর জাহাজ চলাচলের ক্ষেত্রে এমন কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা দেশটির একজন শীর্ষ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এই খবরটি নিশ্চিত করেছে।

ওই কর্মকর্তা জানান যে আইআরজিসির পূর্বানুমতি ব্যতিরেকে কোনো নৌযান এই রুটে যাতায়াত করতে পারবে না। তবে পৃথক এক বিবৃতিতে ইরানের অন্য একজন কর্মকর্তা রয়টার্সকে ভিন্ন কিছু তথ্য দিয়েছেন।

তিনি জানান যে সব ধরনের বাণিজ্যিক জাহাজ এবং এমনকি যুক্তরাষ্ট্রের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোও হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি পাবে। তবে বিদেশি কোনো সামরিক জাহাজের ক্ষেত্রে এই রুট ব্যবহারের কোনো সুযোগ থাকবে না এবং তাদের যাতায়াতের ওপর কড়াকড়ি আরোপ করা হবে।

এস এম/ ১৭ এপ্রিল ২০২৬