হাতের মুঠোয় বিশ্বকাপ, সব ম্যাচ দেখাবে আইস্ক্রিন | চ্যানেল আই অনলাইন

হাতের মুঠোয় বিশ্বকাপ, সব ম্যাচ দেখাবে আইস্ক্রিন | চ্যানেল আই অনলাইন

৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে যাচ্ছে ইতিহাসের ২৩তম ফুটবল বিশ্বকাপ। আর মাত্র দুদিন বাকি। তার আগে থেকেই বাংলাদেশের গ্রাম থেকে শহর— সবখানেই ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের উন্মাদনা!

প্রিয় দল, প্রিয় তারকা আর বিশ্বসেরাদের লড়াই ঘিরে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে। এবার সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে এগিয়ে এসেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ তারা সরাসরি সম্প্রচার করবে। ফলে শুধু টেলিভিশনের পর্দায় নয়, স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার কিংবা স্মার্ট টিভিতেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া আসরের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারবেন দর্শকরা।

আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের যেকোনো প্রান্ত থেকে যে কোনো ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করে এইচডি (১০৮০পি) মানের সম্প্রচারে ম্যাচ দেখার সুযোগ থাকবে।

বিশ্বকাপকে সামনে রেখে দর্শকদের জন্য বিশেষ “ফিফা ওয়ার্ল্ডকাপ প্যাকেজ” চালু করেছে আইস্ক্রিন। মাত্র ৯৯ টাকায় পুরো টুর্নামেন্ট উপভোগ করা যাবে এই প্যাকেজের মাধ্যমে।

এছাড়া নিয়মিত সাবস্ক্রিপশন সুবিধাও চালু রয়েছে প্ল্যাটফর্মটিতে। এর মধ্যে ডেইলি প্যাকেজ ৩ টাকা, উইকলি ২০ টাকা, মান্থলি ৭৯ টাকা, হাফ-ইয়ারলি ১৯৯ টাকা এবং ইয়ারলি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪৯ টাকা।

আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, আগামী ১১ জুন মাঠে গড়াবে বিশ্বকাপের লড়াই। বিশ্বের সেরা দলগুলোর শ্রেষ্ঠত্বের এই মহাযজ্ঞ ঘিরে যখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা বাড়ছে, তখন ঘরে বসেই সহজে ও নিরবচ্ছিন্নভাবে খেলা দেখার সুযোগ এনে দিয়ে দর্শকদের বাড়তি স্বস্তি দিতে প্রস্তুত আইস্ক্রিন।

আইস্ক্রিন ভিজিট এবং ডাউনলোড লিংঙ্ক