গত রমজানে চট্টগ্রামে এনসিপির এক ইফতার মাহফিলে ব্যবহৃত পানির বোতলে ‘মনজুর আলমের সৌজন্যে’ লেখা নিয়ে ব্যাপক আলোচনা হয়। সেই ঘটনার ধারাবাহিকতায় এবার এনসিপি নেতার সঙ্গে তাঁর সাক্ষাৎকে কেন্দ্র করে দুই পক্ষের ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী ও মিডিয়া সেলের প্রধান রিদুয়ান হৃদয় প্রথম আলোকে বলেন, এটি একটি সৌজন্য সাক্ষাৎ। মনজুর আলম এনসিপিতে যোগ দিচ্ছেন, এমন কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো নেই। স্থানীয় নির্বাচনে জোট থাকবে কি না, সে বিষয়েও কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহানও প্রথম আলোকে বলেন, স্থানীয় নির্বাচনে যেহেতু দলীয় প্রতীক থাকে না, তাই এনসিপির সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা আপাতত নেই।




