অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। হাসপাতাল সূত্রে খবর, হাতের সমস্যার কারণে তার অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা।
বর্তমানে পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা। তাকে দেখতে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন অভিনেত্রী তথা যাদবপুরের বিধায়ক শর্বরী মুখপাধ্যায়।
হাসপাতালে গিয়ে তারা মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন।
চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতের অস্ত্রোপচারের পর বর্তমানে মিঠুন চক্রবর্তী সুস্থ রয়েছেন। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য তাকে পর্যাপ্ত বিশ্রাম ও চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে। আপাতত তার শারীরিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানা যাচ্ছে।
প্রিয় অভিনেতার অসুস্থতার খবরের মধ্যেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়াতেও ইতিমধ্যেই তার সুস্থতা কামনা করে বার্তা ছড়িয়ে পড়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস




