LATEST
যশোরের কেশবপুরে নাশকতা মামলায় আটক ৩ শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত মিরাজ কেন সেঞ্চুরিয়নে ছিলেন না, ব্যাখ্যা দিলেন শান্ত The ICPO Theranostics Virtual Summit 2026 demonstrated the power of international collaboration to advance Theranostics care for patients worldwide নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সরকার ও সংসদের কাছে নারী সংগঠনগুলোর ৬ দাবি গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা বিচ্ছেদের ঘোষণা দিয়ে যা বললেন ন্যানসি ১৭ হাজার টাকা নিম্নতম মজুরির পর ফের বৈঠকে মজুরি বোর্ড! বৃহস্পতিবার পঞ্চম সভা
Top News

‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন কাজী কামরুল ইসলাম

‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন কাজী কামরুল ইসলাম

সম্মানজনক ‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন দেশের স্বনামধন্য বিউটি ও হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলাম। গত ২৪ নভেম্বর ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত এবারের আয়োজনে তাঁর হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার।

দীর্ঘ কয়েক দশক ধরে ফিলিপাইনে অনুষ্ঠিত হয়ে আসছে ‘হেয়ার এশিয়া’। এশিয়ার হেয়ার ও বিউটি ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ এই আয়োজনের মঞ্চে একজন বাংলাদেশির এমন স্বীকৃতি দেশের ফ্যাশন ও সৌন্দর্যচর্চার জগতের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর। নিজের এই অর্জন নিয়ে কাজী কামরুল ইসলাম বলেন, ‘এটা আসলেই আমার জীবনের সেরা অর্জন। তবে এই অর্জন আমার একার নয়। আমি হেয়ার এশিয়ার মতো আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি, যা পুরো দেশের জন্যই গর্বের।’

এবারের আয়োজনে শুধু পুরস্কার গ্রহণেই সীমাবদ্ধ ছিলেন না কাজী কামরুল ইসলাম। বিশ্বের আটটি দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত বিচারক প্যানেলেরও একজন সদস্য ছিলেন তিনি। এই প্যানেল থেকে এ বছরের এশিয়ার সেরা মেকআপ আর্টিস্ট ও সেরা হেয়ার স্টাইলিস্ট নির্বাচন করা হয়। আন্তর্জাতিক পর্যায়ের এমন একটি আয়োজনে বিচারকের দায়িত্ব পালনও তাঁর পেশাগত পথচলায় বিশেষ অর্জন।

ঢাকায় আসছে হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো ২০২৭

আন্তর্জাতিক এই স্বীকৃতির পাশাপাশি দেশের হেয়ার ও বিউটি ইন্ডাস্ট্রির জন্যও রয়েছে নতুন আয়োজনের খবর। কাজী কামরুল ইসলাম জানিয়েছেন, বি কে করপোরেট সলিউশনসের সঙ্গে যুক্ত হয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আয়োজন করতে যাচ্ছেন ‘হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো ২০২৭’। আগামী বছরের এপ্রিলে ঢাকায় বসবে এই আয়োজন।

এক্সপোতে অংশ নিতে আসবেন হেয়ার এশিয়ার বিচারক প্যানেলের একাধিক সদস্যসহ আন্তর্জাতিক অঙ্গনের হেয়ার ও বিউটি বিশেষজ্ঞরা। তাঁদের অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের বিউটি পেশাজীবী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, ব্লু বার্ড ইভেন্টসের সহযোগী প্রতিষ্ঠান বি কে করপোরেট সলিউশনস। আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পাশাপাশি দেশে এমন আয়োজনের উদ্যোগ বাংলাদেশের হেয়ার ও বিউটি ইন্ডাস্ট্রিকে আরও বড় পরিসরে তুলে ধরার সম্ভাবনা তৈরি করছে।

More in Top News

View all

Latest news