হ্যামস্ট্রিং চোটে বাংলাদেশ সফর শেষ ফখর জামানের – DesheBideshe

হ্যামস্ট্রিং চোটে বাংলাদেশ সফর শেষ ফখর জামানের – DesheBideshe

হ্যামস্ট্রিং চোটে বাংলাদেশ সফর শেষ ফখর জামানের – DesheBideshe

ঢাকা, ৪ মার্চ – বাংলাদেশ সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের তারকা ওপেনার ফখর জামান। হ্যামস্ট্রিং চোটের কারণে পুরো সিরিজে তাকে পাওয়া যাবে না বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। পাকিস্তান অবজারভারের প্রতিবেদনে জানানো হয়েছে যে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় ফখর এই চোট পান।

পরবর্তী মেডিকেল পরীক্ষায় তার হ্যামস্ট্রিংয়ে সমস্যা ধরা পড়ে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে পূর্ণ ফিটনেসে ফিরতে তাকে এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এজন্য ফখর লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন কার্যক্রম শুরু করবেন। সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান দল আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে। এরপর ১০ মার্চ অনুশীলন শেষে ১১ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে।

সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বছরের জুলাইয়ের পর এটি পাকিস্তানের দ্বিতীয় বাংলাদেশ সফর হতে যাচ্ছে। এর আগে ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। দলীয় সূত্রমতে ওয়ানডে সিরিজ সামনে রেখে নির্বাচকরা স্কোয়াডে বেশ কিছু পরিবর্তনের পরিকল্পনা করছেন। তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে দলকে শক্তিশালী করার পাশাপাশি টি-টোয়েন্টিতে ব্যর্থদের বাদ দেওয়া হতে পারে।

এস এম/ ৪ মার্চ ২০২৬