LATEST
এবারও পুলিশের চোখ ফাঁকি দিলেন সন্ত্রাসী রায়হান, পালালেন পিস্তল রেখে জুলাই সনদ বাস্তবায়ন না করায় ফ্যাসিবাদ উঁকি দিচ্ছে ৭-দফা দাবি ও দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজের প্রতিবাদে মৌলভীবাজার জামায়াতের বিক্ষোভ লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারে গুনতে হবে ১ হাজার ১৫ টাকা সৌদির বৃহত্তম তেল শোধনাগারে হুতিদের হামলা, ধোঁয়ার কুণ্ডলী ”২০২৭ সালে ফের বাড়বে স্বর্ণের দাম” আবারও বোমা হামলার হুমকিতে অমিতাভ বচ্চন জ্বালানি রূপান্তরে জনস্বার্থ ও ন্যায্যতা নিশ্চিতের আহ্বান ক্যাবের
Top News

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের বিজেপি নেতার

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের বিজেপি নেতার
পশ্চিমবঙ্গের বিজেপি নেতা

কলকাতা,২৫ নভেম্বর-ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিং আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে নেওয়ার বিতর্কিত হুমকি দিয়েছেন। বুধবার হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমটি অর্জুন সিংয়ের এমন বক্তব্যকে ‘বিতর্কিত’ হিসেবে উল্লেখ করেছে। মঙ্গলবার পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব। যথেষ্ট হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাতের সুযোগ নেই।’

কীভাবে বাংলাদেশ দখলে নেবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেভাবে নিতে হবে, নিয়ে নেব।’ অর্জুন সিংয়ের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের সৃষ্টি করেছে।

তবে এ বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘বাংলাদেশে যত উত্তেজনা ছড়াবে, সমস্যা হবে, তার ঢেউ আমাদের এখানেও এসে পড়বে। তাছাড়া আমরা প্রতিবেশী দেশের ঘটনায় ব্যথিত হই, আমাদের অর্থনীতিতেও চাপ পড়ে। ফলে কবে বাংলাদেশে শান্তি ফিরে আসবে, আমরা সেই দিকেই তাকিয়ে রয়েছি।’

দিলীপ ঘোষের পরামর্শ, ‘বাংলাদেশে যা হচ্ছে, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমরা চাইব, নেতাদের মধ্যে লড়াই না করে তারা যেন সেখানকার মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করেন, সেখানে নতুন বিনিয়োগের কথা ভাবেন।’

এস এম/ ২৫ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের বিজেপি নেতার first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news