১ লাখ ৫৮ হাজারেই মিলছে ১ ভরি স্বর্ণ! | চ্যানেল আই অনলাইন

১ লাখ ৫৮ হাজারেই মিলছে ১ ভরি স্বর্ণ! | চ্যানেল আই অনলাইন

বিয়ে মানেই নতুন জীবনের স্বপ্ন। আর সেই স্বপ্নের সঙ্গে জড়িয়ে থাকে স্বর্ণের গহনার আবেগও। শাড়ি, সাজসজ্জা থেকে শুরু করে গহনা, সবকিছুর জন্যই থাকে আলাদা হিসাব। বিয়ের আয়োজনের প্রতিটি বিষয়ই যেন আগেভাগে কাগজে-কলমে ঠিক করা থাকে। তবে সেই হিসাবের সবচেয়ে আবেগের জায়গা স্বর্ণের গহনা। বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ আয়োজনে স্বর্ণের গহনা শুধু অলংকার নয়, অনেকের কাছে এটি আবেগ ও ঐতিহ্যের প্রতীক। সেখানেই যদি হঠাৎ বড় ধাক্কা আসে, তাহলে স্বপ্নের বাজেটও যেন কিছুটা থমকে যায়।

এক ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকায়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী ক্রেতাকে আলাদাভাবে মজুরি দিতে হবে।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।