গত সপ্তাহে ট্রাম্প দাবি করেন, এই মামলায় তাঁকে গ্রেপ্তার করতে পারে পুলিশ। এ ধরনের পরিস্থিতি দেখা দিলে এর বিরুদ্ধে বিক্ষোভে নামতে সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি। এ নিয়ে দাঙ্গার আশঙ্কায় নিউইয়র্কে নিরাপত্তা জোরদার করা হয়।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ট্রাম্প সতর্ক করেন।



