২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ী স্পেনকে অভিনন্দন জানালেন ইরানের প্রেসিডেন্ট – DesheBideshe

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ী স্পেনকে অভিনন্দন জানালেন ইরানের প্রেসিডেন্ট – DesheBideshe


২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ী স্পেনকে অভিনন্দন জানালেন ইরানের প্রেসিডেন্ট – DesheBideshe

তেহরান, ২০ জুলাই – ২০২৬ ফিফা বিশ্বকাপে শিরোপা জয়ী স্পেনকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। পৃথক বার্তায় তারা স্পেনের জাতীয় ফুটবল দলের এই অনন্য সাফল্যে শুভকামনা প্রকাশ করেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান উল্লেখ করেন যে স্পেনের বিশ্বকাপ জয় দেশটির সরকার ও জনগণের জন্য যেমন আনন্দের তেমনি ইরানের জন্যও গর্বের বিষয়। তিনি স্পেনের খেলোয়াড়দের সাফল্য এবং প্রাপ্য এই শিরোপা অর্জনের জন্য অভিনন্দন জানান।

অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ স্পেনের পার্লামেন্ট স্পিকার ও আইনপ্রণেতাদের উদ্দেশ্যে পাঠানো বার্তায় দলটির শ্রেষ্ঠত্বের প্রশংসা করেন। তিনি বলেন যে এই জয় কেবল স্পেনের মানুষের জন্যই আনন্দদায়ক নয় বরং বিশ্বজুড়ে ন্যায়বিচারপ্রমী মানুষদের উৎসাহিত করেছে।

এছাড়া ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং বিভিন্ন সংকটে ইরানের প্রতি সমর্থনের জন্য তিনি স্পেন সরকার ও দলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য যে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করা দলটি মাত্র একটি গোল হজম করে শিরোপা ঘরে তুলেছে।

শিরোপা জয়ের পর নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে স্পেনের সমর্থকদের ফিলিস্তিনের পতাকা ওড়াতে দেখা গেছে যা বিশ্বজুড়ে বিশেষ আলোচনার সৃষ্টি করেছে।

এনএন/ ২০ জুলাই ২০২৬