২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: চূড়ান্ত ১২ আয়োজক শহর

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: চূড়ান্ত ১২ আয়োজক শহর

দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে ২৪ বছর পর ফিরবে ওয়ানডে বিশ্বকাপ। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে এ দুটি দেশের সঙ্গে আছে নামিবিয়াও।আইসিসি এই বিশ্বকাপের ১২টি আয়োজক শহরের নাম চূড়ান্ত করেছে। মোট ৫৪টি ম্যাচের বেশির ভাগই অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার আটটি শহরে—জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবারা, কুগোম্পো সিটি, কেপ টাউন, পার্ল ও ব্লুমফন্টেইন। ফাইনাল অনুষ্ঠিত হবে ওয়ান্ডারার্স কিংবা নিউল্যান্ডসে।