২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন: জাতীয় সংসদের বৈঠক ডাকলেন সিইসি – DesheBideshe

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন: জাতীয় সংসদের বৈঠক ডাকলেন সিইসি – DesheBideshe


২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন: জাতীয় সংসদের বৈঠক ডাকলেন সিইসি – DesheBideshe

ঢাকা, ১২ আগস্ট – বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদের বিশেষ বৈঠক আহ্বান করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২০ আগস্ট দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ধারা ৫(৩) অনুযায়ী স্পিকারের সাথে আলোচনা সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার এই সভা আহ্বান করেছেন।

এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন যে আগামী ২০ আগস্ট দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। ভোট গ্রহণ শেষে ওই দিনই অধিবেশন কক্ষের ভেতরে রাখা ব্যালট বক্সগুলোর মাধ্যমে সরাসরি ভোট গণনা শুরু করা হবে।

উল্লেখ্য যে গত ২৪ জুলাই বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর থেকেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি।

ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ আগস্ট এবং যাচাইবাছাই ১৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।

এনএন/ ১২ আগস্ট ২০২৬