LATEST
কুমিল্লায় এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা BBM Motivation founder Dave Letele reveals how he lost 36kg after regaining half his weight এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে আবেদন ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থীর, পরীক্ষকদের গাফিলতি পেলে ব্যবস্থা নওগাঁর নবজাতক চুরির অভিযোগে বগুড়ায় নারী আটক, পরিচয় নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায় Powerful new weight-loss drug may also ease knee pain, major study finds ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত ইরান নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাকবিতণ্ডা, কী ঘটেছিল ফোনালাপে?
Districts News Updates

২০ জেলায় দুপুরের মধ্যে বজ্র ও বৃষ্টির আশঙ্কা

২০ জেলায় দুপুরের মধ্যে বজ্র ও বৃষ্টির আশঙ্কা


আবহাওয়া অফিস জানিয়েছে—ঢাকাসহ দেশের ২০ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

আজ শনিবার (২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই রাত ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

More in Districts News Updates

View all

Latest news