৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি | চ্যানেল আই অনলাইন

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ (১৬ জুলাই) বৃহস্পতিবার তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। জিয়াউর রহমান হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর হোসেন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। অবশেষে গোয়েন্দা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। আটক হওয়া মেজর (অব.) মোজাফফর হোসেন সেই মামলার দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি ছিলেন।