৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ১১ ডিসেম্বর – DesheBideshe

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ১১ ডিসেম্বর – DesheBideshe
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

ঢাকা,০৪ নভেম্বর-৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ নভেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হল, আসনবিন্যাস এবং এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

এতে আরও বলা হয়েছে, পরবর্তী সময়ে কোনো সংশোধনের প্রয়োজন হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

এস এম/ ০৪ নভেম্বর ২০২৬