নৌ-পুলিশের প্রধানসহ বাংলাদেশ পুলিশের পাঁচজন এডিশনাল আইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক ৫ প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অবসরে পাঠানো পুলিশের ৫ জন এডিশনাল আইজি হলেন- পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) আবু হাসান মুহাম্মদ তারিক, পুলিশ সদর দপ্তরের টিআর মো. মাসুদুর রহমান ভূঁইয়া, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) মোহা. আবদুল আলীম মাহমুদ, নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ান এবং রাজশাহী সারদার প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরীকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।




