চ্যানেল আই অনলাইনপ্রকাশ:

ছবি: সংগৃহীত
জরুরি মেরামত কাজের জন্য আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কয়েকটি এলাকায় টানা ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার দনিয়া-মদিনাবাগ এলাকায় বিদ্যমান বিতরণ লাইন পরিবর্তনের কাজ করা হবে। এ কারণে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও রায়েরবাগ এলাকায় আবাসিক ও বাণিজ্যিক সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া ওই সময়ে আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে জানিয়েছে তিতাস।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




