পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর পূর্তিতে জাতীয় শহিদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ (২৫ ফেব্রুয়ারি) বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী পিলখানা ট্র্যাজেডিতে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের (বর্তমান নাম বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদর দপ্তর পিলখানাসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহ হয়। পিলখানায় নির্মম হত্যাযজ্ঞের শিকার হন বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা। মোট নিহত হন ৭৪ জন।
দুই দিনব্যাপী ওই বিদ্রোহে নিষ্ঠুর আচরণ ও পাশবিক নির্যাতনের শিকার হন বিডিআরের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনরত অনেক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা।





