ইরানে হামলার জেরে বাংলাদেশ থেকে ৪ দিনে ১৩১ ফ্লাইট বাতিল – DesheBideshe

ইরানে হামলার জেরে বাংলাদেশ থেকে ৪ দিনে ১৩১ ফ্লাইট বাতিল – DesheBideshe

ইরানে হামলার জেরে বাংলাদেশ থেকে ৪ দিনে ১৩১ ফ্লাইট বাতিল – DesheBideshe

তেহরান, ৩ মার্চ – ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে বাংলাদেশ থেকে গত চার দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে। সোমবার পর্যন্ত ১০৯টি এবং মঙ্গলবারের তালিকায় থাকা ২২টি ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক সূত্রে জানা গেছে যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ থাকায় ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়।

এরপর ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল করা হয়। সর্বশেষ আজ ৩ মার্চ বাতিল হওয়া ২২টি ফ্লাইটের মধ্যে কাতার এয়ারলাইন্সের চারটি এবং এমিরেটস এয়ারলাইন্সের চারটি ফ্লাইট রয়েছে। এছাড়া গালফ এয়ারের চারটি এবং ফ্লাই দুবাইয়ের চারটি ফ্লাইটও বাতিলের তালিকায় যুক্ত হয়েছে। কুয়েত এয়ারের দুটি এবং জাজিরা এয়ারলাইন্সের চারটি ফ্লাইটও আজ বাতিল করা হয়েছে। বর্তমানে কুয়েত ও বাহরাইনসহ কাতার এবং আরব আমিরাতের নির্দিষ্ট কিছু গন্তব্য ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে।

এস এম/ ৩ মার্চ ২০২৬