যুদ্ধ পরিস্থিতিতে সবাইকে বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান | চ্যানেল আই অনলাইন

যুদ্ধ পরিস্থিতিতে সবাইকে বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান | চ্যানেল আই অনলাইন

যুদ্ধ পরিস্থিতিতে সবাইকে বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান | চ্যানেল আই অনলাইন

দেশে বিদ্যমান জ্বালানি মজুদ দিয়ে আগামী মার্চ মাস পর্যন্ত স্বাভাবিকভাবে কার্যক্রম চালানো সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ারও আহ্বান জানান তিনি।

বুধবার (৪ মার্চ) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে সরবরাহ কিছুটা কমেছে। তবে যে পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে, তা সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া যাবে।

তিনি জানান, সামনে ঈদের ছুটিতে বিদ্যুতের চাহিদা স্বাভাবিকভাবেই কমে আসবে, ফলে চাপও কমবে।

যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে আরও সচেতন ও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি।

রোজা উপলক্ষে জনগণের স্বস্তির কথা বিবেচনায় নিয়ে মন্ত্রী বলেন, ইফতার, সেহরি ও তারাবির সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হবে এবং এ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে না।