সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির অভিযানে ফেব্রুয়ারি মাসজুড়ে অস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১৩টি বিদেশি ও দেশি পিস্তল, একটি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ১৬০টি গুলি, ১৬টি ককটেল, ৮২টি বৈদ্যুতিক ডেটোনেটর, ৩ কেজি গানপাউডার এবং ২৪টি অন্যান্য অস্ত্র। এ ছাড়া ৫ কেজি ভারতীয় রাসায়নিক উপাদানও জব্দ করা হয়েছে।
চোরাচালানে ব্যবহৃত জব্দ করা বিভিন্ন যানবাহনের মধ্যে রয়েছে ৮টি ট্রাক বা কাভার্ড ভ্যান, ৭টি ট্রাক্টর, ৭টি পিকআপ, ২টি প্রাইভেটকার বা মাইক্রোবাস, ২টি ট্রলি, ২৯টি সিএনজি বা ইজিবাইক, ৩৪টি মোটরসাইকেল এবং ২৬টি বাইসাইকেল বা ভ্যান। গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করে। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ১৭ লাখ ৯ হাজার ৮০টি ইয়াবা বড়ি, ২ কেজি ২৬৮ গ্রাম হেরোইন, ২ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল এবং ১ কেজি ২৪৪ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)। এ ছাড়া ৬ হাজার ৪৫৮ বোতল বিদেশি মদ, ১০০ লিটার বাংলা মদ, ১ হাজার ৩৬৮ ক্যান বিয়ার এবং ৯৩৭ কেজি ৩৫০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়।




