দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বর্তমানে ৩৫ দশমিক ৪৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রিজার্ভ হিসাবের পদ্ধতি অনুসরণ করে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার ৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম–৬) পদ্ধতি অনুযায়ী বর্তমানে বাংলাদেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৩০ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলার।
বৈদেশিক লেনদেন, আমদানি ব্যয় পরিশোধ এবং বৈদেশিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এই রিজার্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত বৈদেশিক আয়, রেমিট্যান্স এবং রপ্তানি আয়ের প্রবাহের ওপর রিজার্ভের পরিমাণ নির্ভর করে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।




