মোহামেডানের পরিচালক নির্বাচিত হলেন এনায়েত হোসেন সিরাজ | চ্যানেল আই অনলাইন

মোহামেডানের পরিচালক নির্বাচিত হলেন এনায়েত হোসেন সিরাজ | চ্যানেল আই অনলাইন

মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক নির্বাচিত হলেন ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আইয়ের পরিচালক এনায়েত হোসেন সিরাজ। সভাপতি ও ১৬ জন পরিচালকসহ মোট ১৭ জন বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আগামী ৯ মার্চ ক্লাবটির পরিচালন পর্ষদের নির্বাচন হওয়ার কথা ছিল। তবে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হওয়ায় আর ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না। ক্লাবটির নির্বাচন কমিশনার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল চ্যানেল আইকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি নেতা ও মোহামেডানের সঙ্গে আগেও সম্পৃক্ত থাকা জাতীয় সংসদের সদস্য বরকতউল্লাহ বুলু সভাপতি নির্বাচিত হয়েছেন। এনায়েত হোসেন সিরাজসহ পরিচালনা পর্ষদের বাকিরা হলেন- লোকমান হোসেন, মাহবুব আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, মাসুদুজ্জামান, খায়রুল কবির খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এম এ সালাম, নিলোফার চৌধুরী মনি, সাজেদ এ আদেল, সৈয়দ সাব্বির বিন রুম্মান, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।