৫ রাষ্ট্রদূত-হাইকমিশনারকে প্রত্যাহার | চ্যানেল আই অনলাইন

৫ রাষ্ট্রদূত-হাইকমিশনারকে প্রত্যাহার | চ্যানেল আই অনলাইন

অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মেক্সিকোর রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারীসহ পাঁচজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করেছে সরকার।

রোববার ৮ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম. মুশফিকুল ফজল আনসারী এবং মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে সদর দপ্তর ঢাকায় বদলি করা হয়েছে।

একই সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করে সদর দপ্তরে প্রত্যাহার করা হয়েছে।

এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দ্রুত সদর দপ্তর ঢাকায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।